August 16, 2026, 10:27 pm
শিরোনাম :
পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি

বান্দরবানের লামায় সরকারি মাতামুহুরি কলেজের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামায় সরকারি মাতামুহুরি কলেজের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি।

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার সরকারি মাতামুহুরি কলেজের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ ২০২৬) কলেজের কনফারেন্স কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে কলেজ কর্তৃপক্ষ সরকারি ভূমি দখল ও মামলা পরিচালনা কমিটির সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম Facebookসহ বিভিন্ন মাধ্যমে ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদ জানায়। এ সময় কলেজের সুনাম রক্ষা ও প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর সুভাষ কান্তি নাথ (বিসিএস), সহযোগী অধ্যাপক আব্দুল মোনায়েম, অধ্যাপক আবু তালেবসহ সকল শিক্ষকবৃন্দ। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন— মোহাম্মদ কামরুজ্জামান, সম্পাদক, লামা প্রেস ক্লাব; রফিকুল ইসলাম, সভাপতি, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন; বেলাল আহমেদ, সম্পাদক, লামা রিপোর্টার্স ক্লাব; নজরুল ইসলাম, চ্যানেল কর্ণফুলী ও জাগরণ নিউজ ২৪; মোঃ নুরুল করিম আরমান, দৈনিক আমার দেশ।
এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এসব অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা