August 16, 2026, 10:28 pm
শিরোনাম :
পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি

লোহাগাড়ায় যানজট নিরশনে মাঠে নেমেছে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্বাস আলী

নুরুল আমিন লোহাগাড়া( চট্টগ্রাম) প্রতিনিধি

লোহাগাড়ায় যানজট নিরশনে মাঠে নেমেছে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্বাস আলী

নুরুল আমিন লোহাগাড়া( চট্টগ্রাম) প্রতিনিধি

চুনতি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যানজট নিরসনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন লোহাগাড়া উপজেলার চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ আব্বাস উদ্দিন।

১৭ মার্চ, মঙ্গলবার থেকে তার নেতৃত্বে বিশেষ অভিযান শুরু হয়। শুরু থেকেই তিনি নিজে মাঠে থেকে মহাসড়কের সার্বিক পরিস্থিতি তদারকি করছেন এবং যানজট নিরসনে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছেন।
একজন দক্ষ, দায়িত্বশীল ও কর্মঠ পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি ইতোমধ্যেই এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।
তার সুদক্ষ নেতৃত্ব ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ফলে মহাসড়কের যানজট পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। প্রয়োজনে তিনি সরাসরি সড়কে দাঁড়িয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন।

তার নেতৃত্বে পুলিশ সদস্যরা দিন-রাত নিরবচ্ছিন্নভাবে টহল জোরদার করেছে। ঈদকে কেন্দ্র করে যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। ফলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমেছে এবং মহাসড়কে শৃঙ্খলা ফিরে আসছে।
পবিত্র রমজান উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।

স্থানীয়দের মতে, এমন দায়িত্বশীল ও মানবিক কর্মকর্তা মাঠে থাকায় তারা অনেকটাই স্বস্তি বোধ করছেন। বিশেষ করে ঈদযাত্রার সময় তার তৎপরতা অব্যাহত থাকলে মহাসড়কে দুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সবমিলিয়ে, ইন্সপেক্টর মোহাম্মদ আব্বাস উদ্দিনের নেতৃত্বে চুনতি পুলিশ ফাঁড়ি বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা