August 14, 2026, 6:41 pm
শিরোনাম :
মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু শিবগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস উপকূলীয় মানুষের দুর্যোগঝুঁকি নিয়ে চট্টগ্রামে নাগরিক গোলটেবিল কথা বলবেন ভোলার- মাকসুদ বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম গোপালগঞ্জে শপিংমল মার্কেট দোকান বন্ধের অভিযান

জুলাই শহীদদের ন্যায়বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

সিমান্ত তালুকদার

জুলাই শহীদদের ন্যায়বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

মোঃ সিমান্ত তালুকদার

জুলাই গণ–অভ্যুত্থানে শহীদদের স্মরণ, তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
জুলাই আন্দোলনে সন্তান হারিয়ে অনেক পরিবার আজও শোক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। একাধিক শহীদের বাবা–মা একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এমনই এক বিপত্নীক পিতা সন্তানের স্মৃতি বুকে নিয়ে একাই জীবন পার করছেন। অভিযোগ রয়েছে, নানা ষড়যন্ত্রের কারণে তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন আর্থিক সহায়তা থেকেও বঞ্চিত হয়েছেন। ফলে শহীদ পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা ও সহায়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ
বাস্তবায়নের দাবিতে আগামী ১২ মার্চ সকাল ১১টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জুলাই সনদ বাস্তবায়ন আন্দোলন জাতীয় কমিটি’র উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

১২–১৩ মার্চ কর্মসূচি পালন করে তারা।

এছাড়াও ১৩ মার্চ সংস্কার ও বিচারের দাবিতে জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পক্ষ থেকে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

কর্মসূচি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে, যেমন—

সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন

রাষ্ট্রপতিকে অভিশংসনের দাবি
জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা

শহীদ পরিবার ও আহতদের নিরাপত্তা ও আর্থিক সহায়তা নিশ্চিত করা

এখানে বিভিন্ন জেলা থেকে আগত মানুষ উপস্থিত ছিল ।
বিশেষ করে প্রোগ্রাম সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও বগুড়া ছিলো।

আয়োজকদের মতে, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা