August 14, 2026, 7:43 pm
শিরোনাম :
মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু শিবগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস উপকূলীয় মানুষের দুর্যোগঝুঁকি নিয়ে চট্টগ্রামে নাগরিক গোলটেবিল কথা বলবেন ভোলার- মাকসুদ বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম গোপালগঞ্জে শপিংমল মার্কেট দোকান বন্ধের অভিযান

চিরিরবন্দরে আউলিয়া পুকুরে অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার দিনাজপুর

চিরিরবন্দরে আউলিয়া পুকুরে অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার
দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৭ নং আউলিয়াপুকুর ইউনিয়নের কৃষ্টপুর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় এ আয়োজনে বিপুল সংখ্যক ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও দিনাজপুর–৪ (চিরিরবন্দর–খানসামা) আসনের সংসদ সদস্য জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া। তিনি একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থান বাংলাদেশের ঐতিহ্য। সকল ধর্মের মানুষকে পারস্পরিক সম্মান ও সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। তিনি আয়োজকদের এমন সুন্দর ধর্মীয় আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং সকলের মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য মানুষ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা