August 14, 2026, 7:44 pm
শিরোনাম :
মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু শিবগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস উপকূলীয় মানুষের দুর্যোগঝুঁকি নিয়ে চট্টগ্রামে নাগরিক গোলটেবিল কথা বলবেন ভোলার- মাকসুদ বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম গোপালগঞ্জে শপিংমল মার্কেট দোকান বন্ধের অভিযান

টুঙ্গিপাড়া প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

টুঙ্গিপাড়া প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ, ১৪ রমজান, বুধবার বিকেলে প্রেসক্লাবের আয়োজনে উপজেলার বজ্রকণ্ঠ হলরুমে ইফতার ও আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এ সময় তারা সমাজে সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার কৃষি অফিসার মো. রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী, উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খান, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ মজুমদার, পল্লী বিদ্যুতের ডিজিএম সওকত বড়ুয়া, সময় টেলিভিশন ও দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি জয়ন্ত শেরালী, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি বাঁধন, আমার সংবাদের প্রতিনিধি এস এম বিপুল ইসলাম এবং টুঙ্গিপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মুন্সী।
এছাড়াও উপস্থিত ছিলেন কুশলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইশতিয়াক, বর্ণি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামাদ মুন্সী, পৌর বিএনপির সভাপতি মোল্লা ইমদাদ, সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
ইফতার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি শওকত হোসেন মুকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আফজাল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপালী লাইফ ইন্স্যুরেন্সের টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেল শাখার জেনারেল ম্যানেজার মো. রাকিবুজ্জামান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা শেষে টুঙ্গিপাড়া মডেল মসজিদের ইমাম ও খতিব দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানটি স্থানীয় সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয় এবং এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা