পাটগ্রাম উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আব্দুস সামাদ
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি।
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা বুধবার (২৫ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় পাটগ্রাম উপজেলায় মাদক, জুয়া, অযথা মিথ্যা মামলা, নির্বাচন পরবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তার অধিনস্থ পড়ে থাকা পাটগ্রাম পৌরসভার যাবতী কাজ ও পাটগ্রাম ভুমি অফিসের খাজনা খারিজের কাজ দ্রুত সম্পন্ন করা যাতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার না হয়।
এ ছাড়া ও উপজেলার বিভিন্ন সীমান্তে মাদকের চোরাচালান রোধে নজরদারি জোরদার করা, সীমান্তে ১৫০ গজের মধ্যে ঘর-বাড়ি তৈরি না করা। টিসিবির নিম্নমানের পণ্য বিতরণে অনিয়মের ব্যবস্থা গ্রহণ, বাজার মনিটরিং ও সর্বোপরি মাদক নির্মূলে শক্ত অভিযান পরিচালনা করা মাদকব্যবসায়ীদের সনাক্ত করে নামের তালিকা গণমাধ্যমে প্রকাশ করা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া পাটগ্রামের সর্বত্র অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন সম্পুর্ণ বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বৈধ ইজারাপ্রাপ্ত মৌজার পাথর, বালু উত্তোলনের স্থগিত কার্যক্রম পুনরায় চালু করার জন্য প্রশাসনের সুদৃষ্টি ও সরকারের রাজস্ব আদায় যেন ব্যাহত না হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন বিজিবি’র ৫১ ব্যাটালিয়ন ও ৬১ ব্যাটলিয়নের বিভিন্ন্য ক্যাম্পের কোম্পানি কমান্ডারগণ, পাটগ্রাম থানার পুলিশ প্রতিনিধি, সাংবাদিক ও উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও রাজনৈতিকব্যক্তিবর্গ।