November 12, 2026, 6:18 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

জয়পুরহাটে নিয়ম বহির্ভূত ভাবে জলাশয় ইজারা দেওয়ার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে নিয়ম বহির্ভূত ভাবে জলাশয় ইজারা দেওয়ার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন।

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:

নিয়ম বহির্ভূতভাবে জলাশয় ইজারা দেওয়ার অভিযোগে জয়পুরহাটের কালাইয়ে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছে প্রকৃত মৎস্যজীবীরা।

মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) দুপুরে কালাই উপজেলা ভূমি অফিসের সামনে জয়পুরহাট বগুড়া মহাসড়কে মানববন্ধন করে ভুক্তভোগী মৎস্যজীবীর।

তাদের অভিযোগ, জলমহাল নীতিমালা অনুযায়ী অন্য কোন পেশার মানুষ মৎস্যজীবী সমিতিতে অন্তর্ভুক্ত হতে পারবেন না। কিন্তু উপজেলা প্রশাসন কোন যাচাই-বাছাই না করে ও প্রভাবিত হয়ে বিভিন্ন পেশার বিত্তবান মানুষদের নিয়ে তৈরি করা মৎস্যজীবী সমিতির নামে নিয়ম বহির্ভূতভাবে উপজেলার পশ্চিম কুজাইল দীঘি নামের প্রায় ৬০ দিঘার একটি বিশাল জলাশয় ইজারা দিয়েছেন।

অভিযোগে মৎস্যজীবীরা জানান, তারা অতি দরিদ্র ও সনাতন ধর্মের প্রকৃত মৎস্যজীবী। বংশ পরম্পরায় তারা একই উপজেলার মাদারীপুর গ্রামের জেলে সম্প্রদায়ের মানুষ, এ ছাড়া তাদের অন্য কোন পেশা বা আর্থিক সংগতি নেই ।

এরপরও এসব জেনে শুনে ও বুঝেই প্রশাসন প্রভাবিত হয়ে বেআইনিভাবে প্রভাবশালী ও বিত্তবানদের নিয়ে তৈরি করা একটি মৎস্যজীবী সমিতিকে বিশালাকার ওই জলাশয় ইজারা দেয়। এতে করে পরিবার পরিজন নিয়ে তাদের মানবেতর জীবন যাপনের আশঙ্কা দেখা দিয়েছে।

বিষয়টি অবগত হয়ে জেলা প্রশাসক আল মামুন মিয়া
জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনগত ভাবে ইছারা দেওয়ার বিষয়টি সঠিক হয়নি বলে জানান,
এ্যাডভোকেট নাফিউত জামান তালুকদার ডলার,

২৪.০২.২৬
সেলিম হোসেন রুবেল
জয়পুরহাট
০১৭৩৫৯৯২৪২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা