বান্দরবানের লামায় সম্প্রতি প্রকাশিত যুগান্তর সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি
অদ্য ২৪ ফ্রেব্রুয়ারী ২০২৬ ইং সকাল ১১ঃ২০- ১২ঃ১০ ঘটিকা সময় পর্যন্ত লামা উপজেলাধীন, লামা বাজার পাড়া,০৩ নং ওয়ার্ডস্হ লামা প্রেসক্লাবের ৩য় তলায়, লামা উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজ, লামা, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে, জনাব, নুরুল হুদা চৌধুরী, প্রধান শিক্ষক, টিটি এন ডিসি পড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এর নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ লামা উপজেলায় ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনে লামা উপজেলা নির্বাহী অফিসার ও লামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনঃ
জনাব, মোঃ ওহিদুল্লাহ, প্রধান শিক্ষক, লামা সরকারি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জনাব, মোঃ রতন, প্রধান শিক্ষক, ত্রিডেবা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জনাব, মোঃ মুজিবুর রহমান, প্রধান শিক্ষক, এম হোসেন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জনাবা,রাজিয়া বেগম, প্রধান শিক্ষক, শিলের তোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জনাব, মোঃ রফিক, সাংবাদিক, দৈনিক পূর্ব কোণ, লামা উপজেলা।
জনাব, মোঃ জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক ফোরাম লামা।
জনাব, কামরুজ্জামান, সেক্রেটারি, প্রেসক্লাব, লামা উপজেলা।
জনাব, ফরিদ উদ্দিন, জয়েন সেক্রেটারি, লামা প্রেসক্লাব,লামা সাংবাদিক, শিক্ষক সমাজদের লোকজন সহ ২৫- ৩০ জন উপস্থিত ছিলেন।
বক্তব্যঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে লামা উপজেলার ভোট কেন্দ্রে সিসি ক্যামরা স্থাপনে লামা উপজেলা নির্বাহী অফিসার ও লামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ৮ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ সম্পূর্ণ ভূয়া, মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক। গত ২৩-০২-২০২৬ ইং তারিখ যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশ থাকে যে, উপজেলা শিক্ষা কমিটি ও উপজেলা পরিষদ এবং প্রধান শিক্ষকদের মাসিক সভায় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের উপস্থিতিতে উক্ত সিসি ক্যামরার ব্যাপারে বিষদ আলোচনা করার পর রেজুলেশন আকারে সিদ্ধান্ত গৃহীত হয়। আরো প্রকাশ থাকে যে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিসি ক্যামরা স্থাপনের জন্য সরকার বরাদ্দ প্রদান করেন। সেইক্ষেত্রে সিসি ক্যামরা স্থাপন ছাড়া অন্য কোন কাজ করার সুযোগ নাই। সময় সল্পতার কারণে জাতীয় সংসদ নির্বাচন অগ্রাধিকার হওয়ায় স্ব-স্ব প্রধান শিক্ষকগণ একটি প্রতিষ্ঠানের মাধ্যমে দ্রুত সময়ে কাজ বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত হয়। উক্ত কাজে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কোন সম্পৃক্ততা নাই বলে সংবাদ সম্মেলনটি শান্তি পূর্ণ ভাবে সমাপ্ত করেন।