August 16, 2026, 11:09 pm
শিরোনাম :
পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি

সুন্দরগঞ্জে দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহিবুল্লাহ মেহেদী সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি

সুন্দরগঞ্জে দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মহিবুল্লাহ মেহেদী
উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৩/০২/২৬) উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মাজেদুর রহমান।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি এবং জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দেওয়ার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সুন্দরগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মতামত প্রদান করেন। সভায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

উপস্থিত দপ্তর প্রধানরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্যের দিকনির্দেশনায় সুন্দরগঞ্জের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা