August 14, 2026, 7:43 pm
শিরোনাম :
মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু শিবগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস উপকূলীয় মানুষের দুর্যোগঝুঁকি নিয়ে চট্টগ্রামে নাগরিক গোলটেবিল কথা বলবেন ভোলার- মাকসুদ বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম গোপালগঞ্জে শপিংমল মার্কেট দোকান বন্ধের অভিযান

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার

সোহেল রানা ডোমার উপজেলা প্রতিনিধি

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার

মোঃ সোহেল রানা, ডোমার (উপজেলা) প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
রোববার দুপুরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও জরুরি বিভাগের কার্যক্রম ঘুরে দেখেন।

এ সময় হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থা, রোগীদের সেবাদান প্রক্রিয়া, ওষুধ সরবরাহ এবং অবকাঠামোগত পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। সভায় চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবল সংকট, যন্ত্রপাতির প্রয়োজনীয়তা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি বলেন, “স্বাস্থ্যখাত মানুষের মৌলিক অধিকারের সঙ্গে সম্পৃক্ত। ডোমারবাসী যেন উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার বিষয়টি গুরুত্বসহকারে এগিয়ে নেওয়া হচ্ছে।”

তিনি সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় তিনি উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা, নবনির্বাচিত এমপির এমন সরেজমিন পরিদর্শন ও মতবিনিময় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা