August 18, 2026, 1:03 am
শিরোনাম :
নীলফামারীতে ২ হাজার বৃক্ষরোপণ করল ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী

লামায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, পুলিশের বিশেষ অভিযানে সাফল্য

ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান

লামায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, পুলিশের বিশেষ অভিযানে সাফল্য

ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে থানা পুলিশ। লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সি আর মামলা নং ২৪১/২০২৫ এর ১ নম্বর আসামি আবু সৈয়দকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) জনাব মাসুম সরদার এবং অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক দিকনির্দেশনায় এএসআই মোঃ রায়হান উদ্দিন ও এএসআই মোঃ এমরান ভূঁইয়াসহ লামা থানার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অত্যন্ত দক্ষতা ও কৌশল প্রয়োগ করে আসামি আবু সৈয়দকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারের ঘটনায় বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।

মামলার অভিযোগে জানা যায়, বাদীপক্ষের দাবি অনুযায়ী তাদের ৪০ বছরের ভোগদখলীয় জমিতে রোপণ করা আমগাছ রাতের অন্ধকারে কেটে বিক্রি করে দেয় আসামি আবু সৈয়দ ও তার সহযোগীরা। এছাড়া বাদীর পুকুর থেকে মাছ চুরি এবং দীর্ঘদিনের ভোগদখলীয় শষ্যচাষের জমি জোরপূর্বক দখল করে সেখানে ধান রোপণ করার অভিযোগও রয়েছে।

ভুক্তভোগী সামশুল ইসলাম জানান, তাদের ক্রয়সূত্রে রেকর্ডভুক্ত মালিকানাধীন সম্পত্তি জোরপূর্বক দখল করে আসামিরা দীর্ঘদিন ধরে শারীরিক, মানসিক ও আর্থিকভাবে হয়রানি করে আসছে। এমনকি তাদের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে চাপ সৃষ্টি করারও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় স্থানীয় কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন, আবু সৈয়দের বিরুদ্ধে এলাকায় ভূমি দখল ও চুরির একাধিক অভিযোগ রয়েছে। তারা আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অভিযোগ রয়েছে, বাদী পরিবারের নারী সদস্য বেশি থাকার সুযোগ নিয়ে সন্ত্রাসী কায়দায় জমি দখল করা হয়েছে এবং বাদীর নির্মিত টিনের ঘরও নিজের দাবি করছে আসামিপক্ষ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার অন্যান্য দিক তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা