সিরাজগঞ্জের গর্বিত কৃতিসন্তান ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের কৃতিসন্তান মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত, জানানো হয়েছে শুভেচ্ছা
সিরাজগঞ্জের গর্বিত কৃতিসন্তান ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং প্রফেসর ড. এম এ মুহিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাঁদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিরাজগঞ্জের বিভিন্ন স্তরের মানুষ।
এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত হওয়ায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তাঁরা মনে করেন, সিরাজগঞ্জের এই দুই কৃতিসন্তানের নেতৃত্বে দেশের বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, ডাক ও টেলিযোগাযোগ খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং জনগণের সেবার মান আরও উন্নত হবে।
স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, তাঁদের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে দেশ ও জেলার উন্নয়ন আরও বেগবান হবে। বিশেষ করে সিরাজগঞ্জ জেলার অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণে তাঁরা কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
সিরাজগঞ্জবাসী তাঁদের প্রতি আস্থা রেখে বলেন, তাঁরা জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবেন এবং দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।