রায়গঞ্জ প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন
সভাপতি আলী হায়দার আব্বাসী, সম্পাদক গোলাম মুক্তাদীর
কামরুজ্জামান সরকার
স্টাফ রিপোর্টার
ঐতিহ্যবাহী রায়গঞ্জ প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে দৈনিক মানবজমিনের রায়গঞ্জ প্রতিনিধি আলী হায়দার আব্বাসীকে সভাপতি এবং প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি গোলাম মুক্তাদীরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রবিবার বিকেলে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট এ কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আতিক মাহমুদ আকাশের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলী হায়দার আব্বাসীর সঞ্চালনায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।