November 12, 2026, 1:12 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে দাবি

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে দাবি

দৈনিক মানব বার্তা নিউজ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জে একটি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষের বিরুদ্ধে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। “সোসাইটি সিরাজগঞ্জ” নামের ফেসবুক আইডি ব্যবহারকারী বিভিন্ন ব্যক্তিকে চাঁদাবাজসহ নানা অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ও শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিব্রাইল হোসেন (৪৩) সিরাজগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, উক্ত ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়িকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এতে তার সম্মানহানি ও ক্ষতির আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।

গত ১৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি দেখতে পান বলে জিডিতে উল্লেখ করেন তিনি। পরে ১৪ ফেব্রুয়ারি বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহল থেকে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে অপপ্রচার বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা