November 14, 2026, 7:09 am
শিরোনাম :
কালাইয়ে মসজিদ-মন্দিরের উন্নয়ন বরাদ্দ নিয়ে বিশেষ সভা, উপস্থিত প্রতিমন্ত্রী আব্দুল বারী চরফ্যাশনে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সহকারী শিক্ষক শিশির মাহমুদের শেষ বিদায় নীলফামারীতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ঝিনাইগাতীর গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের দুর্গম পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই হরণী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় পল্লী চিকিৎসক জামশেদুল ইসলাম টুটুল গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম বিজয়ী

লুৎফর সিকদার গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি

গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম বিজয়ী

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী আংশিক) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান মোল্যা। তিনি পেয়েছেন ৬৮ হাজার ৮৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী গণঅধিকার পরিষদের মো. কাবির মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বেসরকারি ফলাফলে এ বিজয় ঘোষণা করা হয়।

গোপালগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা-৩ লাখ ৯৯ হাজার ৫১০, পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৮২১ ও নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৬৮৯ জন।

গোপালগঞ্জ-১ আসনে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে ভোটার উপস্থিতি ছিল খুবই কম।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও প্রশাসনের সার্বিক তৎপরতায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

ভোটাররা জানান, তারা নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তুষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা