November 12, 2026, 12:24 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী হাতিয়ায় ব্যালট বক্সে হান্নান মাসউদের উদ্দেশ্যে চিঠি; আলোচনার ঝড়

ফাতেমা আকতার হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ায় ব্যালট বক্সে হান্নান মাসউদের উদ্দেশ্যে চিঠি; আলোচনার ঝড়

ফাতেমা আকতার
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী-৬ হাতিয়া আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনার সময় ব্যতিক্রমী এক ঘটনা ঘটেছে। একটি ভোটকেন্দ্রের ব্যালট বাক্সে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের উদ্দেশ্যে লেখা এক ভোটারের হাতে লেখা চিঠি পাওয়া গেছে।

চিঠিতে প্রার্থীকে উদ্দেশ্য করে এলাকার উন্নয়ন, মানুষের কষ্ট, নিরাপত্তা, দুর্নীতি ও স্থানীয় নানা সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ভোটার নিজের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরে নির্বাচিত হলে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

চিঠিতে ওই ভোটার নিজেকে একজন গার্মেন্টস কর্মী হিসেবে পরিচয় দিয়ে লিখেছেন, আমি কোনো দল বা সংগঠনের সঙ্গে জড়িত নই। গত ৩০ বছরে হাতিয়ায় অনেক নেতা দেখেছি, যাদের উন্নয়ন ছিল কাগজে-কলমে।
এছাড়াও নদীভাঙন রোধ, ভূমিহীনদের জমি হস্তান্তর, সিট্রাক ও টলার ভাড়া কমানোসহ নানা বিষয়ে হান্নান মাসউদের ভূমিকার কথা উল্লেখ করেন। ভোটার দাবি করেন, তিনি নিজের পরিবার ও আত্মীয়-স্বজন মিলিয়ে ২৩টি ভোট দিয়েছেন।

চিঠির শেষে ভোটার প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে অনুরোধ করেন, চিঠিটি যেন প্রার্থী হান্নান মাসউদের কাছে পৌঁছে দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, চিঠিটি ব্যালট পেপারের সঙ্গে বা ব্যালট বাক্সে ঢোকানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে বিষয়টি নজরে এলে কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা শুরু হয় এবং মুহূর্তেই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে।

অনেকে বলছেন, ভোটারদের মাঝে প্রার্থীর প্রতি প্রত্যাশা ও হতাশা দুইই বেড়ে যাওয়ার কারণে এমন ঘটনা ঘটতে পারে। আবার কেউ কেউ মনে করছেন, এটি রাজনৈতিক আবেগ প্রকাশের একটি ব্যতিক্রমী ধরন।

এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্টরা জানান, ব্যালট বাক্সে এ ধরনের চিঠি বা কাগজ ঢোকানো নির্বাচন বিধিমালার দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত। তবে ঘটনাটি কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার সৃষ্টি করেনি।

এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, ব্যালট বক্সে ভোটের পাশাপাশি মানুষ অনুভূতিও জানিয়ে গেছে। এটি জনগণের ভালোবাসা ও প্রত্যাশার প্রতিফলন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ হাতিয়া আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা