চিরিরবন্দরে ভোট কেন্দ্র পরিদর্শনে মাননীয় জিওসি মোহাম্মদ কামরুল হাসান
মোঃ আরিফুল ইসলাম
উপজেলা প্রতিনিধি
চিরিরবন্দর, দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মাননীয় জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া মোহাম্মদ কামরুল হাসান।
বুধবার (১১/০২/২৬ইং) দুপুরে তিনি চিরিরবন্দর উপজেলার সুখীপীর ও বিন্নাকুড়ি ভোট কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় তিনি কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ভোট গ্রহণের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা, থানার অফিসার ইনচার্জসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় কর্মকর্তারা ভোট কেন্দ্রের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থাপনা ও ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মাননীয় জিওসি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করে বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
স্থানীয় ভোটাররা জানান, প্রশাসনের এই সরেজমিন তদারকির ফলে তারা নিরাপদ পরিবেশে ভোট দিতে পারবেন বলে আশাবাদী।
পরিদর্শন শেষে কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।