লোহাগাড়া উপজেলায় ১৯ টি ভোট কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা জোরদার
নুরুল আমিন লোহাগড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম -১৫ আসনে লোহাগাড়া উপজেলায় ৬৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। যার মধ্যে ১৯টি ভোট কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ ও ১২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। স্থানীয় ভোটারের অভিমত ও অতীতের ভোট কেন্দ্রগুলোর কার্য্যক্রম পর্যালোচনা করে এমন তথ্য বেরিয়ে এসেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহন সম্পন্ন করতে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, অতিঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের মধ্যে পদুয়া ইউনিয়নে ৪টি, চরম্বা ইউনিয়নে ২টি, কলাউজান ইউনিয়নে ১টি, লোহাগাড়া সদর ইউনিয়নে ২টি, পুটিবিলা ইউনিয়নে ৩টি, চুনতি ইউনিয়নে ২টি, আধুনগর ইউনিয়নে ২টি ও বড়হাতিয়া ইউনিয়নে ৩ টি। ঝুঁকিপূর্ণ ১২টি ভোট কেন্দ্রের মধ্যে পদুয়া ইউনিয়নে ২ টি, চরম্বা ইউনিয়নে ১টি, কলাউজান ইউনিয়নে ২টি, লোহাগাড়া সদর ইউনিয়নে ১টি, পুটিবিলা ইউনিয়নে ৩টি, চুনতি ইউনিয়নে ২টি, আধুনগর ইউনিয়নে ১টি।
অতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো হলো, পশ্চিম পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিয়াদিরকুল সরকার প্রাথমিক বিদ্যালয়, ধলিবিলা প্রাথমিক বিদ্যালয়, চরম্বা ছিদ্দিকিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা, নোয়ার বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তৈয়ব আশরাফ সরকারী প্রাথমিক বিদ্যালয়, উজিরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুটিবিলা পশ্চিম তাঁতীপাড়া আমতলী পুকুরপাড় ফোরকানিয়া মাদ্রাসা, সড়াইয়া এবতেদায়ী মাদ্রাসা, পহরচান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুনতি হাফিজিয়া আদর্শ মাদ্রাসা, নারিশ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মছদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আধুনগর উচ্চ বিদ্যালয়, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, চাকফিরানী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোর হল, দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী উচ্চ বিদ্যালয়, মল্লিক ছোয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়, পদূয়া আইনুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসা, বাঘমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরম্বা বাইয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাউজান গৌর সুন্দর উচ্চ বিদ্যালয় (একাডেমিক ভবন), কলাউজান গৌর সুন্দর উচ্চ বিদ্যালয় (বিজ্ঞান ভবন), লোহাগাড়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, উত্তর হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানত্রিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খালাসী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ভোটার রয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ৪ শত ৯৫ জন, এর মধ্যে পুরুষ সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ৮ শত ৩২ ও ১লক্ষ ১৫ হাজার ৬৬৩ জন মহিলা ভোটার।
নির্বাচনী এলাকায় সশস্ত্র বাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং আনসার ব্যাটালিয়ন মোতায়েনের পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নির্বাচনের চার দিন আগে থেকে এবং নির্বাচন পরবর্তী দুই দিন মিলিয়ে মোট ছয়দিন নিরাপত্তা জোরদার থাকবে।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা রিকল চাকমা বলেন, ঝুঁকিপূর্ণ’ কেন্দ্রগুলোতে আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি বাহিনী মোতায়েন থাকবে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, স্থানীয় রাজনীতির সমীকরণ, অতীতে কেন্দ্রে মারামারি হয়েছে কিনা, প্রভাবশালী কোন রাজনৈতিক ব্যক্তি আশেপাশে অবস্থান করছে কিনা, এই বিষয়গুলো উপর ডিপেন্ড করে ও প্রাথমিক তথ্যের উপর ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করে থাকি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আমাদের পুলিশের বডি অন ক্যামেরা থাকবে। ঝুঁকি মোকাবেলায় আমরা জনবল বৃদ্ধি এবং টহল টিম মোতায়েনের ব্যবস্থা করবো। ভোট কেন্দ্র নাশকতাকারী হিসেবে যারা আমাদের কাছে বিবেচিত, যারা ভোট কেন্দ্রে বাঁধাগ্রস্ত করতে পারে তাদের আটক বা বাসায় রেড দেওয়া নিয়ে কাজ করছি