November 12, 2026, 12:24 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পোস্টার না ছাপানো ও নিয়ম মেনে ভোটার স্লিপ ছাপানোর নির্দেশ জেলা প্রশাসকের

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

পোস্টার না ছাপানো ও নিয়ম মেনে ভোটার স্লিপ ছাপানোর নির্দেশ জেলা প্রশাসকের

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে পোস্টার না ছাপানো এবং নিয়ম মেনে ভোটার স্লিপ মুদ্রণের নির্দেশ দিয়েছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার প্রিন্টিং প্রেস মালিকদের সঙ্গে অনুষ্ঠিত জরুরি সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসসাদিক জামানসহ বিভিন্ন প্রেস মালিক ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, নির্বাচনি আচরণ বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী বা দলের পোস্টার ব্যবহার নিষিদ্ধ। তাই কোনো ধরনের নির্বাচনি পোস্টার, ভুয়া ব্যালট, সিল বা অবৈধ প্রচারণা সামগ্রী মুদ্রণ করা যাবে না। একই সঙ্গে ভোটার স্লিপ মুদ্রণের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে।
তিনি আরও জানান, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: মিডিয়া সেল, জেলা প্রশাসন, সিরাজগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা