August 16, 2026, 11:50 pm
শিরোনাম :
পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি

ভেদুরিয়া ফেরিঘাট থেকে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ইমন রহমান বরিশাল বিভাগীয় প্রধান

ভেদুরিয়া ফেরিঘাট থেকে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

বরিশাল বিভাগীয় প্রধান : ইমন রহমান

ভোলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকা থেকে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন( র‍্যাব-৮) ভোলা ক্যাম্পের সদস্যরা।
গত শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদর মডেল থানাধীন ভেদুরিয়া ঘাট এলাকায় এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‍্যাব-৮, বরিশালের অধীনস্থ ভোলা ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভেদুরিয়া ফেরিঘাটের ইকবাল স্টোরের সামনে একটি চেকপোস্ট স্থাপন করে র‍্যাবের একটি আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন একটি পিকআপে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজন হলেন—কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা মো. মনু মিয়া (৫৮) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা মো. আসলাম (৫২)।

উদ্ধারকৃত গাঁজাসহ তাঁদের আটক করা হয়।
র‍্যাব ৮ ভোলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার রিফাত অভি জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তাঁরা দীর্ঘদিন ধরে যানবাহনের ভেতরে কৌশলে গাঁজা লুকিয়ে ভোলাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন।
কোম্পানি কমান্ডার অভি আরো জানান মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ চাঞ্চল্যকর অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা