August 19, 2026, 12:46 am
শিরোনাম :
জলঢাকায় ১৩ বছরের নাবালিকার বিয়ে ঘিরে তোলপাড়: থানায় ৮ জনের বিরুদ্ধে এজাহার, বরের মার ক্ষোভ ও গ্রামের মিশ্র প্রতিক্রিয়া সাংবাদিক লুৎফর সিকদারের মায়ের ৪র্থ তম মৃত্যুবার্ষিকি আজ নূরে মদিনা মাদ্রাসায় শিক্ষককে মারধর, একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু সিরাজগঞ্জের রায়গঞ্জে এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর: নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের নীলফামারীতে ২ হাজার বৃক্ষরোপণ করল ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি

নির্বাচন ঘিরে সুন্দরগঞ্জে আনসার–ভিডিপির ব্রিফিং, ১২৩ কেন্দ্রে দায়িত্বে থাকবেন ১৫৯৯ সদস্য

মুহিবুল্লাহ মেহেদী সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি

নির্বাচন ঘিরে সুন্দরগঞ্জে আনসার–ভিডিপির ব্রিফিং, ১২৩ কেন্দ্রে দায়িত্বে থাকবেন ১৫৯৯ সদস্য

মোঃ মহিবুল্লাহ মেহেদী
উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সুন্দরগঞ্জ উপজেলায় ১২৩টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ১৩ জন করে মোট ১ হাজার ৫৯৯ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়ে (৭ই ফেব্রুয়ারি) উপজেলা পর্যায়ে ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্রিফিং সভায় সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম। উপজেলা আনসার প্রশিক্ষক চন্দন কান্তি দেবের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মোঃ আলমগীর হোসেন বলেন, দায়িত্ব পালনের সময় কোনো প্রার্থী বা পক্ষের কাছ থেকে কোনো ধরনের খাবার বা আপ্যায়ন গ্রহণ করা যাবে না। একই সঙ্গে কোনো ভোটারকে কাকে বা কোথায় ভোট দিতে হবে সে বিষয়ে প্ররোচনা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি সবাইকে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম বলেন, নির্বাচনকালীন সময়ে ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেন তিনি।

সঞ্চালক ও উপজেলা আনসার প্রশিক্ষক চন্দন কান্তি দেব তার বক্তব্যে বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা নিশ্চিত করতে একজন করে অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এতে করে ভোটগ্রহণ কার্যক্রম শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

ব্রিফিং সভায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সুন্দরগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা