বান্দরবান জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে
ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি,,
বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান’র নির্দেশনায় বান্দরবান সদর থানা কর্তৃক থানার বিভিন্ন এলাকায় প্রতিদিন একাধিক টহল টিম মোতায়েন করা হয়েছে।
ভোটারগণ যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারেন, ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সে লক্ষ্যে বান্দরবান জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
জেলা পুলিশ সুপার জানান, কোনো ভাবেই পেছনের দরজা দিয়ে অনৈতিক ভাবে ভোট কেন্দ্র দখলের সুযোগ নেই। আমাদের টিম সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। কেউ ভোটদানে বাধা সৃষ্টি করার চেষ্টা করলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
তিনি সকলকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আহ্বান জানানো হচ্ছে।