‘হ্যাঁ’ মার্চে অংশ নিতে সিরাজগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্ররা
মো: সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
জুলাই গণ-অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিত করতে আয়োজিত ‘হ্যাঁ’ মার্চে অংশ নিতে সিরাজগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৬ রাজশাহীতে অনুষ্ঠিতব্য ‘হ্যাঁ’ মার্চে অংশগ্রহণ করবেন সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কর্মসূচির আওতায় ওইদিন সকাল ১১টায় রাজশাহীতে শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা হবে। পরে বিকাল ৩টায় রাজশাহী শহরে ‘হ্যাঁ’ মার্চ অনুষ্ঠিত হবে।
সিরাজগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, গণভোট ২০২৬–কে সামনে রেখে দেশের গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার ভারসাম্য এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচিতে অংশ নেওয়া হচ্ছে।
তারা আরও বলেন,
“এই গণভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সিরাজগঞ্জের ছাত্রসমাজ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘হ্যাঁ’ মার্চে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।”
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দেশের বিভিন্ন বিভাগে ধারাবাহিকভাবে ‘হ্যাঁ’ মার্চ, শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ কর্মসূচি পালিত হচ্ছে।