November 12, 2026, 12:07 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বিএনপি প্রার্থী নুর ইসলাম নয়নের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নুরে আলম জিকো

বিএনপি প্রার্থী নুর ইসলাম নয়নের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নুর আলম জিকো
লালমোহন উপজেলা প্রতিনিধি

ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্য মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব নুর ইসলাম নয়ন-এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার চরফ্যাশন শহরের হোটেল মারুফ (ইন্টারন্যাশনাল)-এ পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব নুর ইসলাম নয়ন।
উপস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন পরিবার উন্নয়ন সংস্থার দক্ষিণ আইচা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ নুর আলম জিকো।

উপস্থাপক তার বক্তব্যে বলেন, চরফ্যাশন-মনপুরার মাটি ও মানুষের সন্তান, বিএনপির তরুণ নেতৃত্বের অন্যতম মুখ জনাব নুর ইসলাম নয়ন আজ আমাদের মাঝে উপস্থিত। তিনি চরফ্যাশন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উপস্থিতির কথাও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংস্থাটির কর্ণধার, মানবিক ও সাদা মনের মানুষ, জিন্নাহগড়ের গর্ব জনাব মোঃ কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে সংস্থাটি লালন-পালন করে আসছেন এবং হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। তিনি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দিয়েছেন— বিএনপির মনোনীত প্রার্থী নুর ইসলাম নয়নের পক্ষে ধানের শীষ প্রতীকে কাজ করার জন্য।

পরিচয় পর্বে উপস্থিত ছিলেন দক্ষিণ জোনের সহ-সমন্বয়কারী মোঃ আবু বকর ছিদ্দিক, প্রধান কার্যালয়ে কর্মরত এমআইএস অফিসার মোঃ মোরশেদ খানসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

পরবর্তীতে সংস্থার কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন প্রধান কার্যালয়ের হিসাব সংরক্ষণ কর্মকর্তা মোঃ মামুন খান। তিনি জানান, পরিবার উন্নয়ন সংস্থা ক্ষুদ্রঋণ, সমৃদ্ধি কর্মসূচি, কৃষি ইউনিট, নিরাপদ খাদ্য ও মাংস উৎপাদন প্রকল্প, মৎস্য ও ডেইরি প্রকল্পসহ মোট ১১টি প্রকল্প বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, সংস্থাটি দরিদ্র ও হতদরিদ্র পরিবারের জন্য উপবৃত্তি, চিকিৎসা সহায়তা, ঘর মেরামত অনুদান, অপুষ্ট শিশুদের পুষ্টিকর খাদ্য সহায়তা, প্রতিবন্ধী ও বয়স্কদের সহায়ক উপকরণ প্রদান, কৃষি ও পশুপালন প্রশিক্ষণসহ নানামুখী মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

এরপর প্রধান অতিথির বক্তব্যে জনাব নুর ইসলাম নয়ন বলেন, বিএনপি সাধারণ মানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন এবং বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় আপসহীন ভূমিকা রেখেছেন। তাদের উত্তরসূরি তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে থেকেও দলকে সুসংগঠিত রেখেছেন।

তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পথ সুগম হয়েছে। বিএনপির ৩১ দফা কর্মসূচির গুরুত্বপূর্ণ দিকগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য আমাদের আচরণ ও কর্মকাণ্ডে পরিবর্তন আনতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো দেশের উন্নয়নে যে ভূমিকা রাখছে তার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

সবশেষে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

সভা শেষে দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে পরিচিতি ও মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা