November 11, 2026, 11:02 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নীলফামারীতে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম নীলফামারী

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নীলফামারীতে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম নীলফামারী

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং শহীদ গোলাম রাব্বানী, শহীদ আতিকসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মরণে নীলফামারীতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৫ জানুয়ারি) বিকাল তিন ঘটিকায় দুবাছুরী দ্বিমুখী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও নীলফামারী-২ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণকারী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব এ.এইচ.এম. সাইফুল্লাহ রুবেল। এছাড়াও জেলা যুবদলের নেতা শাহাদাত হোসেন চৌধুরীসহ
উপস্থিত ছিলেন শহীদ আতিকুর রহমান ছোট ভাই এডভোকেট আশিকুর রহমান ঢাকা সুপ্রিম কোর্ট
মোঃ আব্দুল ওয়াদুদ
যুগ্ন আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল নীলফামারী জেলা শাখা জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং যুবদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন নেতৃত্ব এবং দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

পরে পরম করুণাময় আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতে মাধ্যমে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান এবং শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা