November 11, 2026, 6:43 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ-৩ প্রার্থী রিভিউর দাবিতে ধুবিল ইউনিয়ন বিএনপির জনসভা

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-৩ প্রার্থী রিভিউর দাবিতে ধুবিল ইউনিয়ন বিএনপির জনসভা

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-৩ আসনে প্রার্থী রিভিউর দাবিকে সামনে রেখে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জের সলংগা থানাধীন ধুবিল ইউনিয়নে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) ধুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন। তিনি আগামী নির্বাচনে সুষ্ঠু প্রার্থী বাছাই ও জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

জনসভায় সভাপতিত্ব করেন ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর। এসময় আরও উপস্থিত ছিলেন সলংগা থানা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হাসান ইমাম সহন, মাসুদ রানা, সাবেক সহ-সভাপতি আঞ্জির খন্দকার, সলংগা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন, সদস্য সচিব শাহিন রেজা এবং ধুবিল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভায় বক্তারা সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা