November 12, 2026, 4:56 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

৭ নং আউলিয়া পুকুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে জনসমর্থনে মুখর পথসভা, জনতার ঢল

আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার দিনাজপুর

৭ নং আউলিয়া পুকুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে জনসমর্থনে মুখর পথসভা, জনতার ঢল

মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৭ নং আউলিয়াপুকুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সমরবাবুর বাজারে ধানের শীষের পক্ষে এক বিশাল ও সফল পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বাজার এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বাজার চত্বর মুখরিত হয়ে ওঠে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া (দিনাজপুর-৪, চিরিরবন্দর-খানসামা)। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ আখতারুজ্জামান মিয়া বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের মৌলিক অধিকার পুনরুদ্ধার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, ধানের শীষ হচ্ছে সাধারণ মানুষের অধিকার ও উন্নয়নের প্রতীক। এই প্রতীকের মাধ্যমেই দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, অতীতের মতো ভবিষ্যতেও চিরিরবন্দর ও খানসামাবাসীর পাশে থেকে কাজ করতে চান। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান ও কৃষি খাতের উন্নয়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।
প্রধান অতিথি আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য নির্বাচনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
পথসভায় ৭ নং আউলিয়াপুকুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ, যুবক, বৃদ্ধ, নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের স্লোগান, ব্যানার-ফেস্টুন এবং হাততালিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। এতে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠান চলাকালীন শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দল ও দলীয় কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শান্তিপূর্ণ পরিবেশে সভা সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।
পথসভা শেষে অতিথিবৃন্দ ও নেতৃবৃন্দ এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন। তারা সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় অনেক ভোটার প্রার্থীকে শুভকামনা ও সমর্থনের আশ্বাস দেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, এই পথসভা নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করেছে এবং আগামী দিনে আরও বড় পরিসরে গণসংযোগ ও সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা