November 12, 2026, 3:34 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

​হোসেনপুরে রাষ্ট্রীয় শোক পালনে চরম অবহেলা: অনেক প্রতিষ্ঠানে উড়েনি পতাকা

​আশরাফুর রহমান রাব্বি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

​হোসেনপুরে রাষ্ট্রীয় শোক পালনে চরম অবহেলা: অনেক প্রতিষ্ঠানে উড়েনি পতাকা

​আশরাফুর রহমান রাব্বি
(জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ)

​ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হলেও, কিশোরগঞ্জের হোসেনপুরে অনেক সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে তা যথাযথভাবে পালিত হয়নি। রাষ্ট্রীয় শোকের দিনেও অনেক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি, এমনকি কিছু প্রতিষ্ঠান তালাবদ্ধ থাকার অভিযোগ উঠেছে।

​শনিবার (২০ ডিসেম্বর) হোসেনপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে রাষ্ট্রীয় নির্দেশনার প্রতি চরম উদাসীনতা:
​পৌর ভূমি অফিস: দুপুর ১টা ৩০ মিনিটে পৌর ভূমি অফিসে গিয়ে দেখা যায়, সেখানে কোনো জাতীয় পতাকা টাঙানো হয়নি।
​শিক্ষা প্রতিষ্ঠান: সকাল ১০টা ৩০ মিনিটে টানদাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজিপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর মেছেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে কোনো পতাকা উড়তে দেখা যায়নি।

​তালাবদ্ধ বিদ্যালয় বীল বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ছিল সম্পূর্ণ তালাবদ্ধ। সেখানে শোক পালনের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

হলিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষকরা কেবল ছবি তোলার জন্যই পতাকা হাতে ব্যস্ত ছিলেন। এছাড়া আরও কিছু বিদ্যালয়ে পতাকা টাঙিয়ে ছবি তোলার পরপরই তা নামিয়ে ফেলার অভিযোগ উঠেছে।

​এ বিষয়ে হোসেনপুর উপজেলা শিক্ষা অফিসার এমদাদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “রাষ্ট্রীয় শোক উপলক্ষে অর্ধনমিত পতাকা সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টাঙিয়ে রাখার স্পষ্ট নির্দেশনা রয়েছে।” তবে মাঠ পর্যায়ের এই অনিয়মের বিষয়ে তিনি খতিয়ে দেখার আশ্বাস দেন।

​উল্লেখ্য, শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল সরকার। কিন্তু হোসেনপুরের এই চিত্র সরকারের নির্দেশনার প্রতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের অবহেলারই প্রতিফলন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা