November 12, 2026, 5:52 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

হাতীবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম মিয়ার বাড়িতে দুর্ধর্ষ চুরি: নৈশপ্রহরীকে বেঁধে ২ গরু লুট

মিনহাজুল হক বাপ্পি জেলা প্রতিনিধি লালমনিরহাট

হাতীবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম মিয়ার বাড়িতে দুর্ধর্ষ চুরি: নৈশপ্রহরীকে বেঁধে ২ গরু লুট

মিনহাজুল হক বাপ্পী লালমনিহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সেলিম মিয়ার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির মালিক সেলিম মিয়া অনুপস্থিত থাকার সুযোগে একদল চোর নৈশপ্রহরীকে রশি দিয়ে বেঁধে রেখে গোয়াল ঘর থেকে দুটি মূল্যবান গরু নিয়ে চম্পট দেয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে একদল সঙ্ঘবদ্ধ চোর পাঁচিল টপকে সেলিম মিয়ার বাড়ির ভেতরে প্রবেশ করে। এসময় বাড়িতে পাহারারত নৈশপ্রহরী বাধা দেওয়ার চেষ্টা করলে চোরেরা তাকে মুখ চেপে ধরে হাত-পা বেঁধে একটি ঘরের কোণে ফেলে রাখে। এরপর গোয়াল ঘরের তালা ভেঙে উন্নত জাতের দুটি গরু একটি ট্রাকে করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। 

ঘটনার সময় চেয়ারম্যান সেলিম মিয়া ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে ছিলেন। সকালে প্রতিবেশীরা নৈশপ্রহরীর গোঙানির শব্দ শুনতে পেয়ে তাকে উদ্ধার করে এবং চুরির বিষয়টি জানাজানি হয়। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি হওয়া গরু দুটির বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।

এই ঘটনায় স্থানীয় থানায় মৌখিক অভিযোগ জানানো হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা