November 13, 2026, 5:52 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

হাতিয়ায় ২৪/৭ অক্সিজেন সেবা ও হোম ডেলিভারি চালু করল ‘প্রাণবন্ধু অক্সিজেন সার্ভিস’

শফিকুল মাওলা হাতিয়া উপজেলা নোয়াখালী

হাতিয়ায় ২৪/৭ অক্সিজেন সেবা ও হোম ডেলিভারি চালু করল ‘প্রাণবন্ধু অক্সিজেন সার্ভিস’

শফিকুল মাওলা
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় জরুরি চিকিৎসা সেবা আরও সহজলভ্য করতে ‘প্রাণবন্ধু অক্সিজেন সার্ভিস’ ২৪ ঘণ্টা অক্সিজেন সরবরাহ এবং হাসপাতাল হোম ডেলিভারি সেবা চালু করেছে।

নতুন এই সেবার আওতায় হাতিয়ার বিভিন্ন ইউনিয়নের রোগীরা যেকোনো সময় প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার দ্রুত পেতে পারবেন। এছাড়াও, অসুস্থ রোগীদের জন্য হাসপাতালভিত্তিক চিকিৎসা সরঞ্জাম ও সেবা সরাসরি বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে।

স্থানীয়রা জানাচ্ছেন, দ্বীপাঞ্চলে জরুরি চিকিৎসা সেবা অনেক সময় দুষ্প্রাপ্য হয়। বিশেষ করে শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য তাৎক্ষণিক অক্সিজেন সরবরাহ জীবন রক্ষাকারী। এ বাস্তবতা বিবেচনা করেই প্রতিষ্ঠানটি এই উদ্যোগ নিয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি প্রয়োজনে নির্ধারিত নম্বরে যোগাযোগ করলেই দ্রুত সেবা পৌঁছে দেওয়া হবে, এবং সেবার মান নিশ্চিত করতে প্রশিক্ষিত জনবল সার্বক্ষণিক প্রস্তুত থাকবেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ ধরনের সেবা চালু হওয়ায় হাতিয়ার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং জরুরি মুহূর্তে রোগীরা দ্রুত সহায়তা পাবেন।

প্রতিষ্ঠান পরিচালক আব্দুর রব জুয়েল বলেন:
“দ্বীপাঞ্চলের মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ। আমরা চেষ্টা করছি দ্রুত ও মানসম্মত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে।”

যোগাযোগের ঠিকানা: মোঃ আব্দুর রব (জুয়েল) মোবাইল: 01780-154410 | 01601-154410 ঠিকানা: শহীদ সুপার মার্কেট, মেঘনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে, ওছখালী, হাতিয়া, নোয়াখালী। জরুরি প্রয়োজনে এখনই যোগাযোগ করুন!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা