November 11, 2026, 7:11 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

হাতিয়ায় বিএনপির গণসমাবেশে প্রার্থী পরিবর্তনের দাবিতে তীব্র প্রতিবাদ

রিয়াজুল ইসলাম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় বিএনপির গণসমাবেশে প্রার্থী পরিবর্তনের দাবিতে তীব্র প্রতিবাদ

রিয়াজুল ইসলাম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক বিশাল গণসমাবেশে নেতাকর্মী ও সাধারণ মানুষ ধানের শীষের প্রার্থী পরিবর্তনের জোর দাবি জানিয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে হাতিয়া মহিলা কলেজ মাঠে আয়োজিত এ গণসমাবেশে বিএনপির “সম্প্রীতি, বাস্তবতা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা—৩১ দফা” বিষয়ে আলোচনা সভা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মো. আবুল কালাম। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম।
সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন আজিম গ্রুপ অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মাওলানা আবদুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট আবদুস সালাম, এডভোকেট মো. ইউনুছ, মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইফতেখার হোসেন স্বপন, আলমগীর কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট নূর হোসেন সুমন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে হাতিয়া আসনে যেভাবে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে, তা স্থানীয় জনগণের প্রত্যাশার প্রতিফলন নয়। তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিম বলেন,
“স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের প্রেরণার উৎস। ১৭ বছর ধরে তারেক রহমান দলের পুনর্গঠনে নিরলস পরিশ্রম করেছেন। আমি জানি, হাতিয়ার মানুষ ক্ষুব্ধ—আমিও ক্ষুব্ধ। তবে নাম ঘোষণা আপাতত হয়েছে, স্থায়ী নয়। অতীতের মতো আপনারা আমার পাশে থাকলে আমরা আবার সফল হবো। আমার অবর্তমানে আমার সন্তানকে যেন আপনারা একইভাবে ভালোবাসেন।”

গণসমাবেশে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে হাজারো নেতা-কর্মী ও সাধারণ জনগণ মিছিল সহকারে সমাবেশস্থলে জড়ো হন।

অনুষ্ঠান শেষে প্রকৌশলী ফজলুল আজিম ও তাঁর ছেলে বিএনপির সদস্যপদ নবায়ন করেন এবং নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা