November 12, 2026, 4:09 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

হাতিয়ায় চর দখলের বলি পাঁচজন: বাবাকে ফেরাতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

ফাতেমা আকতার হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় চর দখলের বলি পাঁচজন: বাবাকে ফেরাতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

( ছবি নিহত মোবারক হোসেন শিহাব)

ফাতেমা আকতার

হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরের দখল নিয়ে সংঘর্ষে নিহত মোবারক হোসেন সিহাব তার বাবাকে ফিরিয়ে আনতে সেই চরে গিয়েছিলেন বলে দাবি তার পরিবারের।

২৩ বছর বয়সী সিহাব সুবর্ণচর উপজেলার সৈকত সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।শিহাবের বাবা উপজেলার জাহাজমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. শামছুদ্দিন। যিনি ‘কোপা শামছু’ বাহিনীর প্রধান বলে দাবি পুলিশের।

তবে তা অস্বীকার করে বুধবার শামছুর স্ত্রী মাহফুজা বেগম বলেন, “কিছু লোক আমার স্বামীকে প্রলোভন দেখিয়ে চরে নিয়ে যায়। চরে দাগ নিয়ে ভূমিহীন বসানোর কথা বলে আমার স্বামীকে নিয়ে যাওয়া হয়।“খবর পেয়ে পরশু আমার ছেলে শিহাব তার বাবাকে ফিরিয়ে আনতে যায়। কিন্তু কালকে আমার ছেলের মৃতদেহ ফিরে আসে। তিনি আরো বলেন, আমার ছেলে সৈকত কলেজের ছাত্র। সে বাবার জন্য চরে গিয়ে আর জীবিত ফিরে আসেনি, ছেলের মৃতদেহ পেয়েছি।”

এর আগে মঙ্গলবার ভোরের দিকে উপজেলার সুখচর ইউনিয়নের জাগলার চরে সংঘর্ষ ও গোলাগুলিতে পাঁচজন নিহত এবং ১০ জনের মত আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাগলার চরের দখল ও নিয়ন্ত্রণ নিয়ে মঙ্গলবার সকাল থেকে দিনভর শামছু বাহিনী ও আলাউদ্দিন বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

এ সময় দুই বাহিনীর অন্তত পাঁচজন নিহত হন।তারা হলেন- হাতিয়ার সুখচর ইউনিয়নের চর আমানউল্যাহ গ্রামের মহিউদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন (৩৫), চানন্দী ইউনিয়নের নলের চরের প্রয়াত সেকু মিয়ার ছেলে কামাল উদ্দিন (৪০), জাহাজমারা ইউনিয়নের মোবারক হোসেন সিহাব (২৩), হাতিয়া পৌরসভার পশ্চিম লক্ষিদিয়া এলাকার প্রয়াত শাহ আলমের ছেলে হকসাব (৫৫) এবং সুবর্ণচর উপজেলার দক্ষিণ চর মজিদের মৃত জয়নাল আবেদিনের ছেলে আবুল কাশেম (৬২)।

এর মধ্যে আলাউদ্দিন তার নামে পরিচিত বাহিনীর প্রধান ছিলেন। মোবারক হোসেন সিহাব শামছু বাহিনীর প্রধান শামছুদ্দিনের ছেলে।

এ ছাড়া নিঝুমদ্বীপ ইউনিয়নের মো: খবিরের ছেলে মো. সোরাব (৩০) নামে একজনকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে কামাল উদ্দিন, মোবারক হোসেন, হকসাব ও আবুল কাশেম নামে চারজনের মরদেহ আসে। এর আগে মঙ্গলবার দুপুরের দিকে আলাউদ্দিন নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে বুধবার বিকালে পাঁচটি মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই চিকিৎসক।

খোঁজ মিলছে না শামছুদ্দিনের

এদিকে ঘটনার পর থেকে শামছুদ্দিন ডাকাত ওরফে ‘শামছু বাহিনী প্রধান’ মো. শামছুদ্দিনের খোঁজ মিলছে না। পরিবারের সদস্যরা জীবিত বা মৃত তার সন্ধান দাবি করেছে প্রশাসনের কাছে।

মঙ্লবার সন্ধ্যায় পুলিশ জানিয়েছিল জাগলার চরের দখল ও নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে নিহতদের মরদেহের মধ্যে শামছুদ্দিনও ছিল।তবে, রাতেই শামছুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ যে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে তাদের মধ্যে শামছুর মরদেহ নেই।

শামছুদ্দিনের স্ত্রী মাহফুজা বেগম বলেন, স্বামীর ভালো, খারাপ কোনো খোঁজ পেলাম না। স্বামীকে কোথায় রাখল, কোথায় আছে জানি না। প্রশাসনের কাছে আমি আমার স্বামীর খোঁজ চাই। আমার ছেলের হত্যার বিচার চাই।”

আগের দিন শামছুর মরদেহ পাওয়ার তথ্য জানানোর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আঘাতের কারণে মরদেহগুলি এতটাই বিকৃত অবস্থায় ছিল, পরিচয় উদ্ধার করা কঠিন ছিল।পরিবার বলছে, বাহিনী প্রধান নয় বরং তারা ষড়যন্ত্রের শিকার।

শামছুর বড় ছেলে মো. ফখরুল ইসলাম বলেন, “আমার বাবাকে জমি দেওয়ার কথা বলে জাগলার চরে নিয়ে গেছে। পরে তার সঙ্গে আমার ভাইও ছিল। ভাইয়ের মরদেহ আমরা পেয়েছি, কিন্তু বাবার কোনো খোঁজ পাইনি।

“তাকে বাগানের ভেতর দিয়ে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে বলে শুনেছি। জীবিত হোক বা মৃত, আমার বাবার সন্ধান চাই।”

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “আমরা পাঁচটি মরদেহ উদ্ধার করেছি। শামছুদ্দিনের মরদেহ এখনো পাওয়া যায়নি। একজন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা