November 11, 2026, 10:52 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

হাকিমপুরে পুলিশি অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

মোঃ মেহেদী হাসান খান দিনাজপুর প্রতিনিধি

হাকিমপুরে পুলিশি অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

মোঃ মেহেদী হাসান খান
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর নাম মাইনুল ইসলাম (২৫)। তিনি হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর (রাজধানী মোড়) মহল্লার শাহজাহান আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩ জানুয়ারি) জয়পুরহাট জেলা সদর এলাকা থেকে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে জয়পুরহাট-৫ র‌্যাব ক্যাম্পের সদস্যদের সহযোগিতা নেওয়া হয়।

হাকিমপুর থানা পুলিশ জানায়, ২০১৮ সালে দায়ের করা একটি মাদক মামলায় দিনাজপুর জেলা দায়রা জজ আদালত মাইনুল ইসলামকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, “মাদক সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত আসামী দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তার অবস্থান শনাক্ত করি। জয়পুরহাট-৫ র‌্যাব ক্যাম্পের সহায়তায় জয়পুরহাট জেলা সদরের ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) তাকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।

স্থানীয়দের মতে, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় অপরাধীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট অপরাধ অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

হাকিমপুর থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা