November 12, 2026, 12:42 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সুন্দরগঞ্জে ভোটের উৎসব পালাবদলের রাজনীতিতে কার দিকে জনমত

শাহিন ফকির গাইবান্ধা জেলা প্রতিনিধি

সুন্দরগঞ্জে ভোটের উৎসব পালাবদলের রাজনীতিতে কার দিকে জনমত

মো: শাহিন মিয়া গাইবান্ধা প্রতিনিধি

একসময় জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দখলে থাকা গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের রাজনৈতিক ময়দান নানা পালাবদলের মধ্য দিয়ে আজ নতুন এক বাস্তবতার মুখোমুখি। দু–এক দফায় ইসলামপন্থিদের শাসনের পর দীর্ঘ দেড় দশক ধরে ভোটাধিকার হরণে মানুষের রাজনৈতিক কণ্ঠ ছিল রুদ্ধ। সেই অচলাবস্থা ভেঙে হাজারো প্রাণের বিনিময়ে সংঘটিত জুলাই বিপ্লব আবার ফিরিয়ে এনেছে ভোটের অধিকার। এরই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনজুড়ে এখন উৎসবের আমেজ।
ইতোমধ্যে গাইবান্ধা-১ সংসদীয় আসনে জনপ্রিয় ও হেভিওয়েট প্রার্থীরা মাঠে নেমে পড়ায় ভোটারদের মধ্যে বাড়ছে আগ্রহ ও উচ্ছ্বাস। জাতীয় পাটি, বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা নিজ নিজ অবস্থান শক্ত করতে তৃণমূলে ব্যাপক দৌড়ঝাঁপ শুরু করেছেন। অন্যদিকে দীর্ঘদিন পর এই আসন পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে জামায়াতে ইসলামী। দুই দলের প্রার্থীরাই ভোটারদের দুয়ারে গিয়ে সভা, গণসংযোগ ও বিভিন্ন কর্মসূচি পালন করায় সাধারণ মানুষও নতুন করে স্বপ্ন বুনছেন পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনসেবার সুযোগ করে দেওয়ার।
এদিক থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাজেদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জনসাধারণের পছন্দের শীর্ষে রয়েছেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি, তৃণমূলভিত্তিক যোগাযোগ এবং অতীতের ভোটব্যাংককে পুঁজি করে এগোচ্ছে জামায়াতে ইসলামী। অপরদিকে জাতীয় পাটির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী ও বিএনপির প্রার্থী ডা. মো. জিয়াউর ইসলাম জিয়া ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিলেও তাদের প্রচারণা ও মাঠপর্যায়ের কার্যক্রম তুলনামূলকভাবে দুর্বল বলে মনে করছেন অনেক ভোটার। ফলে শেষ মুহূর্তে কতটা ঘুরে দাঁড়াতে পারবেন দল দুটি তা নিয়েই চলছে নানা আলোচনা।

নির্বাচনী ইতিহাসে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের অতীত নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়—
জাতীয় পার্টি (জাপা) এই আসনে মোট ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে ১৯৮৬, ২০০৮ এবং ২০১৮ সালের উপ-নির্বাচনে।
আওয়ামী লীগ ২ বার-২০১৪ সালের জাতীয় নির্বাচন ও ২০১৭ সালের উপ-নির্বাচনে জয়ী হয়েছে।জামায়াতে ইসলামী সরাসরি দলীয় প্রার্থী হিসেবে ২০০১ সালে একবার বিজয় অর্জন করে।
বিএনপি এ আসনে এখনো সরাসরি সংসদ সদস্য নির্বাচিত হতে পারেনি।
এই পরিসংখ্যানের কারণে সুন্দরগঞ্জকে অনেকেই ঐতিহাসিকভাবে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবেই বিবেচনা করেন। বিশেষ করে ২০০১ সালের নির্বাচনের পর থেকে জামায়াতের সাংগঠনিক প্রভাব এখানে দৃশ্যমান হয়ে ওঠে।সাংগঠনিক ভিত্তি গড়তে সক্ষম হয় জামায়াতে ইসলামী যা জাতীয় পাটি ও আওয়ামী গড়তে পারেনি।

জনমতের হাওয়া কোন দিকে মাঠে ঘুরে দেখা যায়, দীর্ঘদিন পর অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজনের বাস্তবতা তৈরি হওয়ায় সুন্দরগঞ্জের সাধারণ ভোটাররা এবার অত্যন্ত আশাবাদী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীত ইতিহাস, বর্তমান মাঠ পরিস্থিতি এবং জনসংযোগের বিচারে বর্তমানে জামায়াতে ইসলামী এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ভোটের দিন জনমতের পূর্ণ চিত্র স্পষ্ট হবে বলে মনে করছেন ।
সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন এখন পরিণত হয়েছে রাজনৈতিক উত্তেজনা, প্রত্যাশা ও নতুন সম্ভাবনার কেন্দ্রবিন্দুতে। ভোটাররা তাকিয়ে আছেন একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং পরিবর্তনের রায় দেওয়ার অপেক্ষায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা