সিরাজগঞ্জ-৩ আসনে ‘হ্যাঁ’ ও রিকশা প্রতীকের পক্ষে গণসংযোগ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ -৩ আসনের রায়গঞ্জ উপজেলার গণভোটে ‘হ্যাঁ’ এবং রিকশা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।
গণসংযোগে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক তরিকুল ইসলাম। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ও রিকশা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা, চান্দাইকোনা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি নয়ন শেখ, সেক্রেটারি মাহমুদুল হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, জনগণের মতামতের প্রতিফলন ঘটাতেই এই গণসংযোগ পরিচালনা করা হচ্ছে। গণভোটে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই কাঙ্ক্ষিত পরিবর্তনের পথ সুগম করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।