November 12, 2026, 2:59 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব প্রফেসর শায়খ ড. মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রায়গঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে জামায়াতের রায়গঞ্জ উপজেলা আমীর জনাব আলী মর্তুজার নেতৃত্বে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল খালেক পাটোয়ারী ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব সুদীপ কুমার রায়ের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা জনাব প্রফেসর শায়খ ড. মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর জনাব আলী মর্তুজা, উপজেলা সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য খোরশেদ আলম ও জাকারিয়া হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. কামরুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হোসেন আলী, পৌর সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম জাফরসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা