November 12, 2026, 11:32 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে গণসংবর্ধনায় ইকবাল হাসান মাহমুদ টুকু: “আমাকে সরাতে চেয়েছিল শেখ হাসিনা”

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গণসংবর্ধনায় ইকবাল হাসান মাহমুদ টুকু: “আমাকে সরাতে চেয়েছিল শেখ হাসিনা”

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় জেলা বিএনপির আয়োজনে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,
“রাখে আল্লাহ মারে কে? শেখ হাসিনা আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল। এই দেশের অত্যাচারকারী, নিপীড়নকারী, দুর্নীতিবাজ ও লুটকারীরা চেয়েছিল টুকু যেন জীবিত না থাকে।”

বুধবার (১২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ জেলা শহরে আয়োজিত গণসংবর্ধনায় তিনি আরও বলেন,
“আপনাদের স্বার্থ রক্ষা ও দেশবাসীর সেবা করার জন্য বিএনপি আমাকে আবারও ধানের শীষ দিয়েছে। আপনাদের সেবা করেই জীবন শেষ করতে চাই।”

ইতিহাস স্মরণ করে টুকু বলেন, “আওয়ামী লীগের নির্যাতনের কারণে বাকশাল কায়েমের পর শেখ মুজিবুর রহমান নিহত হলে দেশ চরম হতাশায় পড়ে। ১৫ আগস্ট থেকে ৭ নভেম্বর পর্যন্ত ছিল দেশের সবচেয়ে অন্ধকার সময়। পরে সিপাহী-জনতা একত্রিত হয়ে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশকে নতুন দিশা দেয়।”

জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, “তারা তালিমের নামে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। ইসলাম কায়েম করার জন্য তোমাদের প্রয়োজন নেই, এদেশের মানুষ ইসলামে বিশ্বাস করে। জিয়াউর রহমান সুযোগ দিয়েছিলেন বলেই তোমরা রাজনীতি করতে পেরেছ, এখন সেই দলকেই রক্তচক্ষু দেখাতে পারো না।”

শ্রমিকদের উদ্দেশে টুকু বলেন, “চিরকাল শ্রমিকদের পাশে ছিলাম, আছি, থাকবো। নির্বাচিত হলে শ্রমিক কল্যাণে যা যা দরকার, সব করবো।”

এর আগে বিকেল ৩টার দিকে কড্ডার মোড়ে পৌঁছান ইকবাল হাসান মাহমুদ টুকু। সেখানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী তাকে ফুলেল সংবর্ধনা দেন। পরে ছাদখোলা গাড়িতে শহরের বিভিন্ন স্থানে ঘুরে সমর্থকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক নূর কায়েম সবুজ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা