November 12, 2026, 4:18 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের শাহজাদপুরে রায়বাড়ির জঙ্গলে অপরাধীদের ভয়ংকর আস্তানা মামলার বাদী ও সাক্ষীদের অপহরণ করে নির্যাতনের ঘটনায় আদালতের স্বপ্রণোদিত তদন্ত নির্দেশ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রায়বাড়ির জঙ্গলে অপরাধীদের ভয়ংকর আস্তানা
মামলার বাদী ও সাক্ষীদের অপহরণ করে নির্যাতনের ঘটনায় আদালতের স্বপ্রণোদিত তদন্ত নির্দেশ

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রায়বাড়ির জঙ্গল এলাকায় অপরাধীদের ভয়ংকর একটি আস্তানার সন্ধান মিলেছে। ওই আস্তানায় মামলার বাদী ও সাক্ষীদের তুলে নিয়ে গিয়ে ইলেকট্রিক শকসহ বিভিন্নভাবে নির্যাতনের অভিযোগে আদালত স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শাহজাদপুর চৌকি আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দিন ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৫৬(৩) ধারায় বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, অভিযোগে বলা হয়েছে—একটি চলমান মামলার বাদী ও গুরুত্বপূর্ণ সাক্ষীদের পরিকল্পিতভাবে অপহরণ করে রায়বাড়ির জঙ্গলের ভেতরে অবস্থিত একটি গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের ওপর ভয়ভীতি প্রদর্শন, ইলেকট্রিক শক দেওয়া এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। উদ্দেশ্য ছিল মামলার সাক্ষ্য প্রত্যাহার ও মামলা থেকে সরে যেতে বাধ্য করা।

ভুক্তভোগীরা আদালতে উপস্থিত হয়ে তাদের ওপর চালানো নির্যাতনের বিস্তারিত বর্ণনা দিলে বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন আদালত। বিচারক প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা যাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভব করে স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রায়বাড়ির জঙ্গল এলাকা অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এখানে চাঁদাবাজি, অপহরণ, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়ে আসছে। তবে অজ্ঞাত কারণে এসব অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছিল না বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি উঠেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা জরুরি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা