November 11, 2026, 9:26 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের তাড়াশে কৃষককে কুপিয়ে গরু লুট

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশে কৃষককে কুপিয়ে গরু লুট

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের বৃপাচান গ্রামে দুলাল হোসেন (৫০) নামে এক কৃষককে কুপিয়ে গরু লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ নভেম্বর) ভোররাতে এ ঘটনাটি ঘটে। দুলাল হোসেন ওই গ্রামের মৃত ফরজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে একদল ডাকাত দুলাল হোসেনের বাড়িতে হানা দেয়। তারা প্রথমে বাড়ির গেট খুলে গোয়ালঘরে প্রবেশ করে প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি শাহিয়াল জাতের গাভি লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে দুলাল হোসেন চিৎকার করলে ডাকাতদের একজন ধারালো অস্ত্র দিয়ে তার মুখে আঘাত করে।

দুলালের চিৎকার শুনে কিছুক্ষণ পর প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত দুলালের মুখে ৩৩টি সেলাই দিতে হয়েছে বলে জানান তার ভাতিজা রিপন সেখ।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা