সাদুল্লাপুরে পুরনো সাইকেল ও হ্যান্ড মাইকে ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণায় আজিজার রহমান
মোঃ মহিবুল্লাহ মেহেদী
জেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান বিএসসি (৫৮)। শনিবার (২৪ জানুয়ারি) পুরনো একটি সাইকেল ও হাতে হ্যান্ড মাইক নিয়ে তিনি উপজেলা শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন।
সাধারণ ও স্বল্প ব্যয়ে এই প্রচারণার মাধ্যমে ভোটারদের কাছে নিজের অবস্থান ও নির্বাচনী বার্তা তুলে ধরছেন তিনি। তার এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং সাধারণ মানুষের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে।