November 12, 2026, 6:22 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সাংবাদিক জাকারিয়া রানার জন্মদিন আজ

মানব বার্তা ডেস্ক

সাংবাদিক জাকারিয়া রানার জন্মদিন আজ…

নিউজ ডেস্ক:-

আজ সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাকারিয়া রানার জন্মদিন। পটুয়াখালী জেলার একজন উদীয়মান ও সক্রিয় সংবাদকর্মী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে গণমাধ্যমে কাজ করে আসছেন।
তিনি বর্তমানে আই নিউজ বিডি-এর পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক প্রভাতী বাংলাদেশ, দৈনিক মানব বার্তা, দৈনিক আজাদ নিউজ ২৪ এবং দেশ এডিশন পত্রিকার সাথেও দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাহসী লেখনীর মাধ্যমে তিনি ইতোমধ্যেই পাঠকসমাজে আস্থা অর্জন করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি জাকারিয়া রানা সামাজিক অঙ্গনেও অত্যন্ত পরিচিত একটি নাম। তিনি বর্তমানে রাইট টক বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
এছাড়াও তিনি একজন সক্রিয় মানবাধিকার কর্মী। সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তার নেশা ও দায়িত্ববোধের অংশ। তিনি বিভিন্ন ব্লাড ডোনেশন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে নিয়মিত স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করছেন। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
জন্মদিন উপলক্ষে সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সবাই তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত ও সামাজিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা