November 12, 2026, 5:19 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

সলঙ্গায় অপরাধমূলক কর্মকাণ্ডে উদ্বেগ বাড়ছে-

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সলঙ্গায় অপরাধমূলক কর্মকাণ্ডে উদ্বেগ বাড়ছে-

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় খুন, ধর্ষণ, চুরি ও অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড দিন দিন বাড়ছে। রাত নামলেই থানা সদরসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সম্প্রতি একের পর এক খুন ও অপরাধের ঘটনায় সলঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

থানা এলাকার বিভিন্ন স্থানে অপরাধ বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রা বলছেন – এখন রাত হলে সবাই খুন-চুরি বা অপহরণের আতঙ্কে থাকেন।

সাম্প্রতিক আলোচিত কয়েকটি ঘটনা-

সেপ্টেম্বর মাসে ধুবিল ইউপির আমশড়া গ্রামে আব্দুস সাত্তারের ৪টি ও আব্দুল মালেকের ২টি গরু চুরি হয়। জিডি করলেও এখনো কোনো অগ্রগতি নেই।

১৪ সেপ্টেম্বর রামকৃষ্ণপুর ইউপির মাহমুদপুর গ্রামে কৃষক জিল্লুর রহমানের গোয়ালঘরের ১০টি গরু চুরি হলে মালিক শোকে স্ট্রোক করেন এবং এখনো শয্যাশায়ী।

৬ সেপ্টেম্বর অলিদহ গ্রামে আফরিন জাহান যুথি নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে পরিবার থেকে আত্মহত্যা বলে জানানো হয়।

অক্টোবরে এরান্দহ চারমাথায় শাজাহান আলীর ২টি গরু চুরি হয়।

গত ৫ আগস্ট থেকে নিখোঁজ থাকা অটোভ্যান চালক আমিনুল ইসলামের হাড়গোড় ১৮ অক্টোবর ডোবা থেকে উদ্ধার করা হয়। তার মা কাপড় দেখে সনাক্ত করেন।

৮ অক্টোবর জীবনপুর গ্রামের জাকারিয়ার ১৩ বছরের মেয়ে স্কুলছাত্রী মিমকে ধর্ষণ ও হত্যা করা হয়। আঙ্গারু অঞ্চল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

১১ অক্টোবর সলঙ্গা হাইস্কুল সংলগ্ন পুকুরপাড় থেকে গ্রাম পুলিশ আন্না রানী (৩৮)-এর শ্বাসরোধে হত্যা করা লাশ উদ্ধার।

২২ অক্টোবর চকবুরু-ভেংড়ি গ্রামে নেশার টাকার জন্য নেশাগ্রস্ত নাতি শতবর্ষী দাদিকে কুপিয়ে হত্যা করে।

১২ নভেম্বর ফুলজোড় নদী থেকে হাত-পা বাঁধা গরু ব্যবসায়ী আব্দুল লতিফ খতিবের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়।

৩০ আগস্ট হাটিকুমরুলের মাসুয়াকান্দি গ্রামে ৭০ বছরের আব্দুস সামাদের বিরুদ্ধে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ।

২৪ সেপ্টেম্বর একই ইউনিয়নে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা চালানোর অভিযোগ হাবিবুর রহমান (৭০)-এর বিরুদ্ধে।

২৯ নভেম্বর ধুবিল কাটার মহলে লাবনী (২৫)-এর রহস্যজনক মৃত্যু, সন্দেহের কারণে ময়নাতদন্তে পাঠানো হয়।

১ ডিসেম্বর দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুকুর থেকে এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার।

এছাড়াও প্রতিদিনই ছোট-বড় বিভিন্ন অপরাধের ঘটনা ঘটছে বলে অভিযোগ এলাকাবাসীর।

উল্লেখযোগ্য বহু ঘটনার পরও সলঙ্গা থানা পুলিশ বেশিরভাগ আসামি গ্রেফতার করতে না পারায় সাধারণ মানুষের অসন্তোষ তৈরি হয়েছে। তবে ডিবি পুলিশের অভিযানে বেশ কয়েকজন আসামি গ্রেফতার হয়েছে বলে জানা গেছে। জনবল ঘাটতি ও টহল ব্যবস্থার দুর্বলতাকেই অনেকেই এ পরিস্থিতির জন্য দায়ী করছেন।

রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জানান- খুন, ধর্ষণ ও চুরি প্রতিরোধে পুলিশ সর্বদা কাজ করছে। টহল ব্যবস্থা আগের চেয়ে জোরদার করা হয়েছে। থানায় অতিরিক্ত জনবল চেয়ে ঊর্ধ্বতন মহলে আবেদন করা হয়েছে।

তিনি আরও বলেন- আইনের শাসনের পাশাপাশি সাধারণ মানুষকে অপরাধ প্রতিরোধে সচেতন হতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই অপরাধ নির্মূল সম্ভব।

এদিকে সলঙ্গার সচেতন মহল নবাগত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু র সুদৃষ্টি কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা