সংবাদ প্রতিবেদন অভিনন্দন বার্তা জাতীয় ছাত্রশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন, নেতৃবৃন্দকে অভিনন্দন
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
জাতীয় ছাত্রশক্তির সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী এক (১) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আঞ্জারুল ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মো: আবু হানিফ সরকার। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রঞ্জু আহমেদ, মারুফ হাসান নাইম, মো: তামিম হোসেন, মো: রেজাউল করিম ও মো: গোলাম রাব্বি।
এছাড়া জেলা শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—
যুগ্ম সদস্য সচিব রেজুয়ান হাসান সিফাত, মুখ্য সংগঠক *মো: রাফিউল ইসলাম *সহ আরও একাধিক ছাত্রনেতা।
নতুন দায়িত্ব পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে যুগ্ম সদস্য সচিব রেজুয়ান হাসান সিফাত বলেন,
“বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ও জাতীয় ছাত্রশক্তিকে ধন্যবাদ আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য। স্বৈরাচার পতনের পর যেমন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, ইনশাআল্লাহ আগামীতেও একইভাবে লড়াই চালিয়ে যাব। জেলা কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সকল সহযোদ্ধাকে অভিনন্দন জানাই।”
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রায়গঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব শেখ রিয়াদ এক শুভেচ্ছা বার্তায় বলেন,
“জাতীয় ছাত্রশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব রেজুয়ান হাসান সিফাত ও মুখ্য সংগঠক মো: রাফিউল ইসলাম- কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।”
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটির নেতৃত্বে সিরাজগঞ্জ জেলায় শিক্ষার্থী অধিকার, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় ছাত্রশক্তি আরও কার্যকর ভূমিকা রাখবে।
