August 19, 2026, 2:06 am
শিরোনাম :
জলঢাকায় ১৩ বছরের নাবালিকার বিয়ে ঘিরে তোলপাড়: থানায় ৮ জনের বিরুদ্ধে এজাহার, বরের মার ক্ষোভ ও গ্রামের মিশ্র প্রতিক্রিয়া সাংবাদিক লুৎফর সিকদারের মায়ের ৪র্থ তম মৃত্যুবার্ষিকি আজ নূরে মদিনা মাদ্রাসায় শিক্ষককে মারধর, একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু সিরাজগঞ্জের রায়গঞ্জে এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর: নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের নীলফামারীতে ২ হাজার বৃক্ষরোপণ করল ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি

শিশুরা খেলতে গিয়ে কুড়িয়ে পেল বান্দরবানে পুলিশের লুট হওয়া গ্রেনেড

ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান

শিশুরা খেলতে গিয়ে কুড়িয়ে পেল বান্দরবানে পুলিশের লুট হওয়া গ্রেনেড

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি,,,

পার্বত্য জেলা বান্দরবানের শিশুরা খেলতে গিয়ে পুলিশের লুট হওয়া ২টি গ্যাস গ্রেনেড কুড়িয়ে পেয়েছে। পরে তা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। শনিবার (৩১ জানুয়ারি) সকালে বান্দরবান শহরের বাসস্ট্যান্ডস্থ কাশেম পাড়া এলাকার একটি ঝিরির পাশে এগুলো পাওয়া যায়।আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলা সদরের কাশেম পাড়া এলাকায় কয়েকজন শিশু ঝিরির পাশে খেলার সময়ো পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো কিছু একটা দেখতে পায়। কৌতুহল বসত পলিথিনটি খুললে গোলাকার ২টি বস্তু পেয়ে খেলার জন্য নিয়ে আসে তারা।পরে স্থানীয়দের মুখে বোমা শুনে বাসস্ট্যান্ড এলাকায় টহলরত পুলিশের কাছে হস্তান্তর করে গ্রেনেডগুলো। পুলিশ গ্রেনেড দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য বালতির পানিতে ডুবিয়ে রাখে।শিশু তনিম ও তানভি বলেন, খেলতে গিয়ে ড্রেনের উপরে পলিথিনে মোড়ানো অবস্থায় পেলে খেলার জন্য নিয়ে আসি আমরা। সেগুলো বোমা বলায় পুলিশের কাছে হস্তান্তর করি।ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান পুলিশ সুপার মো. আবদুর রহমান জানান, উদ্ধার হওয়া গ্যাস গ্রেনেড দুটি পুলিশের। এগুলো মূলত মব ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাবহার করে। গত ৫ আগস্ট যেহেতু বান্দরবান থানা আক্রান্ত হয়নি, সেহেতু গ্রেনেডগুলো বান্দরবান পুলিশের নয়। স্পষ্টত বুঝা যায় এগুলো অন্যজেলা থেকে পুলিশের লুট হওয়া গ্রেনেড। এতে আসন্ন নির্বাচনে কোনপ্রকার প্রভাব পড়বে না বলে দাবী করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা