November 11, 2026, 9:38 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুত্রবধূ ও নাতিকে নিয়ে উধাও, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

Reporter Name

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুত্রবধূ ও নাতিকে নিয়ে উধাও, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি মোঃ আবু বক্কর সিদ্দিক।

বান্দরবানের একটি পরিবারের পুত্রবধূ ও নাতিকে চিকিৎসাধীন অবস্থায় লোহাগাড়া উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কৌশলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় হাসপাতালেই থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। বান্দরবানের বাসিন্দা রিদুয়ান ও তার স্ত্রী নাঈমা আক্তারের সন্তান নাঈম উদ্দিন রাকিব ডায়রিয়া ও বমিজনিত রোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য লোহাগাড়া উপজেলার পদুয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ সময় শিশুটির চিকিৎসার দায়িত্বে ছিলেন তার দাদি খুরশিদা বেগম।

হাসপাতালে ভর্তির পর নাঈমা আক্তারের মা জুসনা আক্তার ও তার দুলাভাই শাহাদাত হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হয়। পরে তারা শিশুটিকে দেখতে আসার কথা বলে হাসপাতালে উপস্থিত হন। অভিযোগ অনুযায়ী, কৌশলে পরিস্থিতির সুযোগ নিয়ে তারা নাঈমা আক্তার ও তার শিশু সন্তান নাঈম উদ্দিন রাকিবকে হাসপাতাল থেকে নিয়ে চলে যান।

এ সময় খুরশিদা বেগমের কাছে রক্ষিত নগদ ১৮ হাজার ৬০০ টাকা এবং তার ব্যবহৃত আট আনা ওজনের একটি স্বর্ণের গলার চেইন নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে খুরশিদা বেগম ও রিদুয়ান জানান, তারা বিষয়টি বুঝতে পারার আগেই অভিযুক্তরা হাসপাতাল ত্যাগ করেন।

ঘটনার পরপরই ভুক্তভোগী খুরশিদা বেগম বিস্তারিত ঘটনা উল্লেখ করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাতের পাশাপাশি প্রতারণার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা