লালমোহনে নির্বাচনী আলোচনা সভায় নারী ভোটারদের উপচে পড়া ভীড়।
মীর শাহীন
জেলা প্রতিনিধি
ভোলা।
ফেব্রুয়ারিতে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে বিএনপির সহযোগী অংগ সংগঠন। আজ ২৩ ফেব্রুয়ারী ভোলা জেলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন উত্তর যুবদলের উদ্যোগে ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মৃর্ধা বাড়িতে নির্বাচনী আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, সহ সভাপতি মোঃ শফিউল্লাহ হাওলাদার,উপজেলা বিএনপির সদস্য কালমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন বাহাদুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ হাসান কাজী,সাংগঠনিক সম্পাদক মোঃ বশির হাওলাদার, উপজেলা মহিলা দলের সভানেত্রী ছালেহা বেগম,কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোতাহার হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সুজন, কালমা ইউনিয়ন দক্ষিণ যুবদলের সভাপতি মোঃ কামরুল ইসলাম, কালমা ইউনিয়ন মহিলা সভানেত্রী সাজিনা বেগম।
নির্বাচনী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা যুবদলের সভাপতি মোঃ শাহিনুল ইসলাম কবির হাওলাদার বলেন,আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য নারী ভোটারদের কাছে ভোট চেয়ে বলেন বিএনপি সাধারণ মানুষের দল আপনারা ১২ তারিখের নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়নে সহযোগিতা করুন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাফর ইকবাল বলেন আজকের নির্বাচনী সভায় নারী ভোটারদের উপচে পড়া ভীড় প্রমান করে বিএনপির প্রতি মা বোনদের ভালোবাসা এখনও আগের মতোই রয়েছে। আপনারা ধানের শীষে ভোট দিয়ে দেশে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে বিএনপির পাশে থাকুন।