November 13, 2026, 6:58 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

লালমোহনে ধানের শীষের প্রচারণায় ছাত্র ফোরামের সাবেক নেতৃবৃন্দ

মীর শাহীন সবুজ জেলা প্রতিনিধি ভোলা।

লালমোহনে ধানের শীষের প্রচারণায় ছাত্র ফোরামের সাবেক নেতৃবৃন্দ

মীর শাহীন
জেলা প্রতিনিধি
ভোলা।

ভোলার লালমোহনে ভোলা -৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এর পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণায় অংশগ্রহণ করেছে ঢাকাস্থ লালমোহন জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সাবেক নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২২জানুয়ারী) বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ও মোতাহার নগর ইউনিয়নস্থ গজারিয়া বাজারে এ প্রচারণা শুরু করেন।

এসময় সাবেক ছাত্রনেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও রাষ্ট্র সংস্কারে মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ এর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি একজন সৎ, পরিচ্ছন্ন, নীতিবান ও ব্যতিক্রমধর্মী প্রবীন রাজনীতিবিদ যিনি দেশের যে কোন সংকটে বলিষ্ঠ কণ্ঠস্বর। এ জনপদের উন্নয়নে তার ভূমিকা অবিস্মরণীয়।

তিনি একাধারে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, ক্রিড়া সংগঠক, শিক্ষানুরাগী, এ আসনের সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নে তার মতো অভিজ্ঞ প্রজ্ঞাবান ব্যক্তির বিকল্প আর নেই।

এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যদীপ্ত যুগোপযোগী অনেক পরিকল্পনা হাতে নিয়েছে যা ইতোমধ্যে একত্রিশ দফার মাধ্যমে দেশ বাসীকে জানিয়েছেন। আমরা প্রত্যাশা করি আগামি দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশবাসী অনেক ইতিবাচক চমক দেখবে।

প্রচারণার অংশ হিসাবে তারা সকল ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সবার কাছে ধানের শীষে ভোট দেওয়ার জোর আহবান জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্র ফোরামের প্রতিষ্ঠাকালীন কমিটির (২০১০-২০১৫)সভাপতি সাদিদ হাওলাদার, সাধারণ সম্পাদক ও বর্তমান পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুদ্দীন, সিনিয়র সহসভাপতি ইউসুফ মঈন,সহসভাপতি শাহাজাদা শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন হাওলাদার, সহসভাপতি রায়হানুল ইসলাম,প্রচার সম্পাদক মাসুম পারভেজ,অর্থ সম্পাদক মহসিন রেজা, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলী, দ্বিতীয় কমিটির (২০১৫-২০১৮) সভাপতি সোহাগ রানা, সহসভাপতি মহিউদ্দিন সুমন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মামুন মেলকার, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মাতাব্বরসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা