লালমনিরহাটে র্যাবের হাতে নারী মাদককারবারি আটক, উদ্ধার ৫৪২ বোতল ফেনসিডিল
আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আয়না বেগম (৪০) নামের এক নারী মাদককারবারিকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ৫৪২ বোতল বিভিন্ন ধরনের ফেন্সিডিল জাতীয় মাদক উদ্ধার করা হয়েছে।
শুক্রবার, ১৬ জানুয়ারি রংপুর র্যাব-১৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতুলী গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে র্যাব। আটক আয়না বেগম ওই এলাকার সমির উদ্দিন সমু’র স্ত্রী !