November 11, 2026, 7:54 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিতর্কিত করার অভিযোগ, প্রশাসনের দাবি অপপ্রচারের পেছনে উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত

আবু বক্কর সিদ্দিক বান্দরবান

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিতর্কিত করার অভিযোগ, প্রশাসনের দাবি অপপ্রচারের পেছনে উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত

আবু বক্কর সিদ্দিক

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিনকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই ভিডিও ব্যবহার করে উপজেলা প্রশাসনকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সম্প্রতি মো. মামুন নামের এক ব্যক্তি নিজেকে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের রাইম্যাখোলা এলাকার ইউএমবি ইটভাটার মালিক পরিচয় দিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওতে তিনি পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ, কক্সবাজার জেলার পুলিশ সুপার, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কয়েকজন সাংবাদিকের নাম উল্লেখ করে বক্তব্য দেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই মো. মামুন ফেসবুকে আরেকটি ভিডিও বার্তায় দাবি করেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন।

তার ভাষ্য অনুযায়ী, একটি ঘরোয়া পরিবেশে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপচারিতার সময় দেওয়া কথোপকথন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে তাকে সামাজিক ও প্রশাসনিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

মো. মামুন আরও জানান, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন কিংবা তার কার্যালয়ের কোনো কর্মচারীকে তিনি কখনো কোনো ধরনের অর্থ প্রদান করেননি।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, মো. মঈন উদ্দিন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পর অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটা, পরিবেশবিধি লঙ্ঘন করে ইটভাটা স্থাপনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন। এসব অভিযানে জরিমানা ও কারাদণ্ডসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি একাধিক অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে।

লামা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, অবৈধ সুবিধা না পেয়ে একটি চক্র পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে প্রশাসনকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।

বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, মহামান্য হাইকোর্টের একটি রিট পিটিশনের তথ্যমতে ইউএমবি ইটভাটার নিবন্ধিত মালিক অন্য একজন। এ বিষয়ে ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দও জানান, প্রশাসনের সঙ্গে ইটভাটা মালিকদের অবৈধ আর্থিক সম্পর্ক নেই এবং একটি চক্র প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির চেষ্টা করছে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, ইটভাটার মালিকদের সঙ্গে তার কোনো ধরনের অবৈধ আর্থিক লেনদেন নেই। অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটা, অবৈধ বালু উত্তোলনসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে, কোনো ধরনের অপপ্রচারে প্রশাসনের কার্যক্রম বন্ধ হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা