November 11, 2026, 5:50 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

রাস্তা দখল করে দোকান স্থাপন ও গাড়ি পার্কিং করায় ৫ যুবকের অর্থদণ্ড

মীর শাহীন স্টাফ রিপোর্টার, ভোলা।

রাস্তা দখল করে দোকান স্থাপন ও গাড়ি পার্কিং করায় ৫ যুবকের অর্থদণ্ড

মীর শাহীন
স্টাফ রিপোর্টার, ভোলা।

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক দখল করে দোকান স্থাপন ও অবৈধভাবে গাড়ি পার্কিং করার দায়ে ৫ যুবককে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান-উজ্জামানের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে উপজেলার মনিরাম বাজার ও কুঞ্জেরহাট এলাকায় রাস্তা, ব্রিজ ও ফুটপাত দখল করে দোকান স্থাপন এবং ইজিবাইকসহ অন্যান্য যানবাহন যত্রতত্র পার্কিংয়ের অপরাধে ৫ জনকে দণ্ড প্রদান করা হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—
১। মো. আজিজ (৩৯), পিতা: মো. ইয়াসিন, সাং: মনিরাম বাজার, টবগী, বোরহানউদ্দিন, ভোলা।
২। মো. হাফেজ (৪০), পিতা: মো. গেদু মিয়া, সাং: কুঞ্জেরহাট, বোরহানউদ্দিন, ভোলা।
৩। মো. রফিকুল ইসলাম (৪৫), পিতা: সেরাজল হক, সাং: কুঞ্জেরহাট, বোরহানউদ্দিন, ভোলা।
৪। মো. রিয়াজ (২৪), পিতা: আব্দুল মোতালেব, সাং: কুঞ্জেরহাট, বোরহানউদ্দিন, ভোলা।
৫। মো. বিল্লাল (৩০), পিতা: মো. ইউসুফ, সাং: কুঞ্জেরহাট, বোরহানউদ্দিন, ভোলা।
তাদেরকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ২১,০০০ (একুশ হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
অভিযান চলাকালে ভোলা-চরফ্যাশন মহাসড়কের বাজারসংলগ্ন এলাকায় যাতে কেউ রাস্তা ও ফুটপাত দখল করে দোকান স্থাপন বা যানবাহন পার্কিং না করে— সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান বলেন, “মহাসড়ক দখলমুক্ত রাখা ও যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, বোরহানউদ্দিন থানা পুলিশ এবং কাচিয়া ও টবগী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা